Monday, 1 July 2019

        কবিতাটা জরির জন্য
              ইশতিয়াক আহামেদ
জরি,
তুমিকি জানো তোমার ভালোবাসার আগে
আমি কখন প্রেমের কবিতা লিখতে পারতাম না।
জরি,
তোমাকে প্রত্যহ বড় দেখার সাধ জাগে
আমি বিরহের কবিতা লিখতে পারি,তুমি জানো না।

জরি,
শপথ থাকুক চোখে চোখে কথা বলা ভাষার,
শপথ থাকুক শীতের সকালের কুয়াশার।
জরি,
মনে রেখ আমি তোমার আর তুমি আমার
আমাদের সম্পর্ক প্রেম ভালোবাসার।

জরি,
তুমি আমাকে ছেড়েগেছ তাতে আমার দুঃখ নেই
আমাকে কাঁদালেও তোমার ভুল নেই।
জরি,
যদি ফিরতে ইচ্ছে হয় তবে ডাকবে আমাকেই
তুমি মনে রেখ ভালোবাসি তোমাকেই।

জরি,
আমি বড্ডই বোকা তুমি ভালোই জানো
আকাশে মেঘ ডাকলে আমাকে মনে করো।
জরি,
তুমি কল্পনায় দাঁড়িয়ে আছ কেন
বাস্তবে এসে হাতে স্পর্শ করো।

জরি,
তোমার আমার যত চিরুকুট আছে
পানিতে ফেলে দিও।
জরি,
আমার ভালোবাসা খানি বেলিফুলে আছে
তুমি কাল খোপাতে নিও।

জরি,
তোমাকে আজ খুব মনে পড়ছে
আকাশ খুব মেঘলা।
জরি,
এ কথা গুলো তোমার কবি বলছে
সে আধ শোয়া বিছানায় একলা।

জরি,
জানিনা কবিতাখানি তোমার কাছে
কোনদিন কভু পৌছাবে কি না।
জরি,
এটুকু অন্ধ বিশ্বাস আছে
আমি তোমাকে ভুলব না।

জরি,
তুমি যাকে ভালোবাসো
সে কি তোমার জন্য কবিতা লিখে দেয়?
জরি,
নাকি তামাকের গন্ধে তুমি হাসো
সে তোমার চুলে মুখ লুকিয়ে নেয়।

জরি,
যেদিন এই কবিতা খানি পড়বে
চোখদিয়ে পড়ার পানি তোমার থাকবে না।
জরি,
যেদিন আমাকে মনে পড়বে
হয়তবা আমি পাশে থাকব না।

জরি,
তোমাকে নিয়ে দেখা সপ্নগুলোকে পুড়িয়েছি
তবে কাউকে নিয়ে তোমার দেখা সপ্ন সত্যি হোক।
জরি,
আমি তোমাকে পাই আর না পাই জানিয়েছি
তোমার আমার কবর জোড়া যেন এক সাথে হোক।